পাঁচ সংস্কৃতিকর্মীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলার পাঁচজন সংস্কৃতিকর্মীকে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা, ২০১৩’ প্রদান করা হয়েছে। জেলায় শিল্প-সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া গুণী শিল্পী ও সংস্কৃতিকর্মীরা হলেন নাট্যকলায় নির্মল কুমার দাশগুপ্ত, কণ্ঠসংগীতে বাদল ব্যানার্জী, চারুকলায় গাজী মঈনউদ্দিন, আবৃত্তিতে কাজী কানিজ সুলতানা হেলেন ও যন্ত্রসংগীতে শেখর চন্দ্র। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক। এ ছাড়া এতে বক্তব্য দেন পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি রাধ্যেশ্যাম দেবনাথ ও প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী। অনুষ্ঠানে প্রধান অতিথি গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁদের হাতে সনদ, ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক তুলে দেন।