পাঁচ সচিব পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনে পাঁচজন সচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খানকে। প্রবাসী কল্যাণ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেনকে।
আর শওকত হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন কয়েক দিন আগে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়া মো. গোলাম রব্বানী এবং স্থানীয় সরকার সচিব করা হয়েছে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মনজুর আহমেদকে।
এ ছাড়া গতকাল ১৪ জন অতিরিক্ত সচিব ও ছয়জন যুগ্ম সচিবকে বিভিন্ন দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, শিগগিরই আরও কয়েকটি সচিব পদে রদবদল হতে পারে।