পাঁচ সচিব পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচটি মন্ত্রণালয় ও দপ্তরের সচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আদেশে এই রদবদল করা হয়।এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলমকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালকে। এ ছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান কাজী আখতার হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এম এম নিয়াজউদ্দিনকে স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদায়) করা হয়েছে।