পাঁচ সচিব পর্যায়ে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে সচিব ও সচিব পদমর্যাদার পাঁচটি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব আবুবকর সিদ্দিককে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। সচিব পদমর্যাদার তিনটি পদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দুই অতিরিক্ত সচিব আরাস্তু খান ও শফিকুল আজমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেনকে বেসরকারিকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। l নিজস্ব প্রতিবেদক|