পাঁচ সাংগঠনিক জেলায় সম্মেলনের সিদ্ধান্ত আ.লীগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের পাঁচ সাংগঠনিক জেলায় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সাংগঠনিক জেলাগুলো হলো রাজশাহী মহানগর, খুলনা মহানগর, ঠাকুরগাঁও, পটুয়াখালী ও কিশোরগঞ্জ।
আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এক মাসের মধ্যে এই সাংগঠনিক জেলাগুলোতে সম্মেলন শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতে সাংগঠনিক সফর শুরু করবেন দলের কেন্দ্রীয় নেতারা।