প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে গত দশকের প্রথমার্ধে সংঘটিত পাঁচ সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। সাংবাদিকদের অধিকার রক্ষাবিষয়ক নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে) গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা বলেছে। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দিক থেকে দেশটি কিছুটা অগ্রগতি অর্জন করেছে। তবে গত দশকের প্রথমার্ধে সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর মধ্যে পাঁচটির বিচার একেবারেই হয়নি। এর মধ্যে রয়েছে খুলনার স্থানীয় দৈনিক অনির্বাণ-এর সাংবাদিক নহর আলী হত্যাকাণ্ড। সিপিজে ওয়েবসাইট।