পাঁচ সড়কপথে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ডে গত শুক্রবার বাসশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচটি পথে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। মহানগরের বন্দর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচটি পথে বাস চলাচল করে। একই সঙ্গে চলাচল করে ভাড়ায় চালিত মোটরসাইকেল। চরকাউয়া বাসমালিক সমিতি ও শ্রমিক সমবায় সমিতি বেশ কিছুদিন ধরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলে বাধা দিচ্ছে। এর জের ধরে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা বাস চলাচল বন্ধ করতে শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা এলাকায় বেইলি ব্রিজের পাত তুলে নেয় এবং কাটাদিয়া এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে।ঘটনার প্রতিবাদে বাসমালিক-শ্রমিকেরা সদর উপজেলার চরকাউয়া দিনারের পোল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চলাচল বন্ধ করতে অবস্থান নেন। সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় পক্ষকে আলোচনার জন্য বসতে বলে। কিন্তু ওই প্রস্তাবে সাড়া দেয়নি বাস মালিক শ্রমিক সমিতি।এ সময় বাসমালিক-শ্রমিকেরা মোটরসাইকেল চলাচল অবৈধ দাবি করে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।্রতাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে টহল গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করলে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শ্রমিকদের হামলায় আহত এসআই মো. জাহিদ ও কনস্টেবল মো. সাগীর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।চরকাউয়া বাস মালিক সমিতির দাবি, ভাড়ায় চালিত অবৈধ মোটরসাইকেলের চালকেরা সড়কে গাছ ফেলে এবং ব্রিজের পাত সরিয়ে বাস চলাচল বন্ধ করলেও পুলিশ তাঁদের বাধা দেয়নি। উল্টো মোটরসাইকেল-চালকদের পক্ষ নিয়ে বাসমালিক-শ্রমিকদের ওপর হামলা করেছে। চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা দিতে এবং নিজেদের দোষ গোপন করতে মিথ্যা কথা বলছে।্রপুলিশের হামলার প্রতিবাদ ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে চরকাউয়া থেকে চরামুদ্দি, গোমা, বাকেরগঞ্জ, সাহেবের হাটসহ পাঁচটি পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকা হয়েছে।