পাঁচ হাজার কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে পাঁচ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে স্থানীয় যুব সংগঠন দ্য জুবিল্যান্ড রেঞ্জার্স ক্লাব শহরের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে সংগঠনের সভাপতি কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।