পাঁচ হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ও দশদোনা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পাঁচ হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে থানার পুলিশ। বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, রোববারের সংঘর্ষের ঘটনা নিয়ে বুধবার বাঞ্ছারামপুর ও দশদোনা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় বাঞ্ছারামপুর ও দশদোনা গ্রামের লোকজনকে আসামি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১ রাউন্ড শটগানের বুলেট নিক্ষেপ করা হয়েছে।