পাঁচ হাজার টাকা মজুরি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবি পূরণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে শ্রম (সংশোধন) আইন ২০০৯ ও শিল্পাঞ্চল পুলিশ বাহিনী গঠনের সমস্ত পদক্ষেপ বাতিল করে অবাধ ট্রেড ইউনিয়ন কার্যকরের দাবি জানান পরিষদের নেতারা।গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব দাবি জানান। গার্মেন্টস শ্রমিকনেতা মো. হানিফুল কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক ঐক্য পরিষদের আমিরুল হক আমিন, এম দেলোয়ার হোসেন, সালাউদ্দিন স্বপন, তাহমিনা আক্তার প্রমুখ।