পাঁচ হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বালুয়াবাসুয়া গ্রামের একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। খামারের পাঁচ হাজার মুরগি গত রোববার মধ্যরাতে মাটি চাপা দেওয়া হয়েছে।সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বালুয়াবাসুয়া গ্রামের নাজমা পোলট্রি খামারে মড়ক দেখা দেয়। খবর পেয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মীরা আক্রান্ত মুরগির নমুনা জয়পুরহাট ও ঢাকার রোগতত্ত্ব কেন্দ্রে পাঠান। রোববার রাতে সেখান থেকে বার্ড ফ্লু-আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে ওই খামারের পাঁচ হাজার মুরগি ও ১০৬টি ডিম মাটি চাপা দেওয়া হয়। খামারটি আগামী চার মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা জয়পুরহাট ও ঢাকার প্রতিবেদন পাওয়ার পর বার্ড ফ্লুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আশপাশের খামারগুলোর প্রতি আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’