পাঁচ হাজার লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১-এর একদল সদস্য গত সোমবার রাতে গাজীপুর সদর উপজেলার তালুটিয়া ও কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। এ ছাড়া পাঁচ হাজার ৩৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তালুটিয়া এলাকার বেঞ্জামিন কস্তা (৫০), ক্লারা কস্তা (৪৮), লিপি কস্তা (৩০) ও কমল কস্তা (২৫) এবং কুমারখাদা এলাকার লক্ষ্মণ চন্দ্র বর্মণ (২৫)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ওই অভিযান চালিয়ে বেঞ্জামিন, ক্লারা, লিপি ও কমলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। একই রাতে কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মণকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ১০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। তাঁরা সবাই চোলাইমদ ব্যবসায়ী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।