পাঁচ হোটেলকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের জিন্দাবাজাের গতকাল পাঁচটি হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় আবাসিক হোটেল সিলেট প্লাজা, হোটেল সবুজ বিপণি ও সিলেট হোটেলকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। ভেজাল খাবার পরিবেশনের দায়ে ধানসিঁড়ি রেস্টুরেন্টকে এক হাজার ও হোটেল আল কাওছারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও ম্যাজিস্ট্রেট শাহরিন ফেরদৌসী অভিযান চালান। এ সময় বিএসটিআইয়ের প্রকৌশলী শশীকান্ত দাশ ও কোতোয়ালি থানার পুলিশের একটি দল সঙ্গে ছিল।