পাঁচ ‘চরমপন্থী’ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় চরমপন্থী দলের পাঁচ সদস্যকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার সরগ্রাম এলাকা থেকে উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের মো. সাহেব আলী (৩৫), বড়ই বাড়িয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩২), আবদুল হান্নান (৪০), আজমত আলী (৩২) ও দেবীপুর গ্রামের মো. পান্টু শেখকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এঁরা সবাই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য।আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী জানান, চরমপন্থী দলের সদস্যরা ওই এলাকার বিলপাড়ে বৈঠক করছে খবর পেয়ে পুলিশের একটি দল রাত তিনটার দিকে অভিযান চালায়। অভিযানে বিলের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।