পাঁচ 'জঙ্গি' রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ও কাফরুল এলাকার সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার পাঁচ ‘জঙ্গি’কে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যা ব। আসামিরা হলেন অলিউজ্জামান ওরফে অলি, আনোয়ারুল আলম, সালেহ আহাম্মেদ, আবুল কাশেম ও মো. মহসিন ওরফে মোহন।