পাঁচ 'জয়িতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণ’ কর্মসূচির আওতায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সফল সিলেট বিভাগের পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পাঁচ জয়িতার হাতে এ সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই পাঁচ নারী হলেন মৌলভীবাজারের রোকসানা চৌধুরী (অর্থনৈতিক উন্নয়ন), হোসনে আরা বেগম (শিক্ষা), সুনামগঞ্জের হাজেরা খাতুন (সফল জননী), সিলেটের জাহানারা বেগম (নির্যাতন টপকে সাফল্য) ও হবিগঞ্জের শেফালী রানী দাস (সমাজসেবা)। সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|