পাঁচ 'দস্যু' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সুন্দরবন-সংলগ্ন দাকোপ উপজেলা থেকে বনদস্যু সন্দেহে পাঁচজনকে আটক করেছে র‍্যাব। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে পানখালী ফেরি ঘাটের পূর্ব দিকে নদীর পাড় থেকে তাঁদের আটক করা হয়। এ সময় সেখান থেকে তিনটি একনলা বন্দুক, একটি করে পাইপগান ও গাদাবন্দুক এবং ২৯টি গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. মোতাহার হোসেন, রায়ফুল ইসলাম, এনায়েত হোসেন, মো. মিজানুর রহমান ও মো. আনোয়ার শেখ। গতকাল সোমবার র‍্যাব-৬-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এ এম জাহিদুল কবীর বলেন, ওই পাঁচজন বনদস্যু সামছু বাহিনীর সদস্য। ডাকাতির প্রস্তুতি সময় তাঁদের ধরা হয়। এ ঘটনায় দাকোপ থানায় মামলার প্রস্তুতি চলছে।