পাঁচজন অচেতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামে গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অচেতন হয়ে পড়েন। তাঁরা হলেন মুদিদোকানি ঈমান আলী ব্যাপারী, তাঁর স্ত্রী নাছিমা বেগম, মা মঞ্জুয়ারা বেগম, ছেলে কবির উদ্দিন ব্যাপারী ও মেয়ে খাদিজা আক্তার। তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঈমান আলীর ভাইয়ের স্ত্রী আকলিমা জানান, রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। হাসপাতাল সূত্র জানায়, চেতনানাশক কিছু খাইয়ে বা ছিটিয়ে তাঁদের অচেতন করা হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত। রাজবাড়ী প্রতিনিধি|