পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য পাঁচজন গুণী শিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫’ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা। সম্মাননা পাওয়া শিল্পীরা হলেন উচ্চাঙ্গসংগীতে মঞ্জুশ্রী রায়, নৃত্যকলায় মো. জাবেদ আলী, নাট্যকলায় মো. তাজুল ইসলাম, তবলায় দীনবন্ধু পাল ও চারুকলায় আবুল কালাম আজাদ। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা, ক্রেস্ট, সনদ, ফুল ও মেডেল দেওয়া হয়। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৃত্যগুরু বজলার রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।