পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ মুগদাপাড়ায় গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় দুই তরুণসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব দাবি করেছে।গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ আরিফ (১৮) ও সানিকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজন হলেন আল আমিন (২২), ফারুক (২০) ও আল আমিন ওরফে ভাঙা আল আমিন (২১)। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।