প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়ার দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (২৬), আবু ছায়েদ (২৫), সাহাব উদ্দিন (২৪), মো. লিটন (২৫) ও মো. রুবেল (২৩)। এর মধ্যে আরমানকে গতকাল শুক্রবার সকালে শহরের দত্তেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিনের স্বীকারোক্তির ভিত্তিতে মধ্যম চর উড়িয়ায় তাঁর গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে লুণ্ঠিত দুটি মুঠোফোন ও কিছু টাকা এবং সুবর্ণচরে আবু ছায়েদের বাড়ি থেকে দুটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।