প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবির, জামায়াত ও বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ছাত্রশিবির নটিমা ইউনিয়ন শাখার সভাপতি মিলন হোসেন, জামায়াতের কর্মী পারভেজ আলী ও মিন্টু মিয়া; বিএনপির ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং বিএনপির কর্মী ওলিয়ার রহমান। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।