পাঁচজন নিহত আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-নগরবাড়ী মহাসড়কের সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি ক্লাব এলাকায় গতকাল শনিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহত ব্যক্তিদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন পাবনা শহরের শালগাড়ী মহল্লার লুৎফর রহমান (৩৫), শারমিন খাতুন (৩৮), লস্করপুর মহল্লার গোলাম মোস্তফা (৩৬), বালিয়া হালট মহল্লার সোহেল রানা (২৮) ও সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের আবদুল আজিজ (৫৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে তামিম এন্টারপ্রাইজের একটি বাস পাবনার উদ্দেশে আসছিল। বাসটি বিকেল পৌনে চারটার দিকে সাঁথিয়ার গাঙ্গহাটি ক্লাব এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাসের জানালা ভেঙে জীবিত অবস্থায় ২০ থেকে ৩৫ জন যাত্রীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, খবর পেয়ে পাবনা, সাঁথিয়া ও বেড়া ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর তাঁরা বাসটি খাদের পানি থেকে টেনে ওপরে তোলেন। এ সময় বাসের ভেতর পাঁচজনের লাশ পাওয়া যায়।