পাঁচজনকে আসামি করে থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নটর ডেম কলেজের ছাত্র রাকিবুল ইসলাম অলয় (১৭) হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।হত্যা মামলায় রাকিবুলের প্রেমিকা, তার বন্ধু একই কলেজের ছাত্র, প্রেমিকার স্কুলজীবনের বন্ধু, সহপাঠী নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে আসামি করা হয়েছে। পুলিশ একজন আসামি পলাশ ছাড়া সবাইকে আটক করেছে। সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর শুক্রবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে রাকিবুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।