প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সামছুল আলম (৬০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার সামছুলের বড় মেয়ে ফারজানা ইয়াছমিন পাঁচজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
মামলায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত আবদুল হক ওরফে হক্কাকে প্রধান আসামি করা হয়েছে। আবদুল হক আরও অনেকগুলো মামলার আসামি। মামলার অপর আসামিরা হলেন আবদুল হকের ভাই গোলাম রসূল এবং ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার দেলু, বাচ্চু ও তৈয়ব আলী।