পাঁচজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রি ও সেবন করার অভিযোগে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা-কর্মীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাজমুল হোসেন (৪২), স্বেচ্ছাসেবক লীগের রাজিব মিয়া, শফিকুল ইসলাম, কফিল উদ্দিন ও মোকসেদ আলী। আদালত পরিচালনা করেন ইউএনও আবু নাছের ভূঁঞা। তিনি বলেন, শুক্রবার সকালে ওই পাঁচজনকে পুলিশ বশিরগাঁও গ্রামের একটি বাড়ি থেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।