প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ বিক্রির দায়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাঁচ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন হরিরামপুরের ঝিটকা বাজারের ওবায়দুর রহমান, শাহীন মোল্লা, আবেদ আলী, ফজলুর রহমান ও কাজী জালাল উদ্দিন। জরিমানার অর্থ ব্যবসায়ীরা তাৎক্ষণিক পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে পলিথিনের ব্যবসা না করার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০০২ সালে পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ নিষিদ্ধ করে।