পাঁচজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার শহীদ এম মনসুর আলী কলেজ মাঠে তাঁত ও বস্ত্রমেলায় বিনা অনুমতিতে লটারি পরিচালনার দায়ে পাঁচজনকে আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আজগর হোসেন ও নির্বাহী হাকিম হামিদুর রহমানের নেতৃত্বে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশের সমন্বিত টাস্কফোর্স ওই অভিযান চালায়। সাজা পাওয়া পাঁচজন হলেন আবদুর রাজ্জাক (৩৫), রাশেদ হাওলাদার (১৮), ফারুক হোসেন (২৮) সিরাজুল (৪০) ও জহরুল ইসলাম (২৫)। তাঁদের বাড়ি পাবনা উপজেলা সদরে।এনডিসি আজগর আলী বলেন, আটক ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।