পাঁচজনকে জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী রেগুলেটর এলাকার ফেনী নদীতে অবৈধভাবে গলদা চিংড়ির পোনা ধরার অপরাধে গতকাল মঙ্গলবার পাঁচজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী। রাসেল, সোহেল, শামীম ও রফিককে এক হাজার টাকা করে জরিমানা এবং জসিমউদ্দিনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মদ পান করায় মাসুদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।