পাঁচজনকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের উপজেলা ও পৌরসভা কমিটির পাঁচজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
এই পাঁচ নেতা হলেন নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সলিমুল্লাহ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও আড়ানি পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম।