পাঁচজনকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পাঁচজন সংস্কৃতিকর্মীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫’ দেওয়া হয়েছে। গত বুধবার শিল্পকলা একাডেমির সম্মেলন কেন্দ্রে জেলা শিল্পকলা একাডেমি এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন আবৃত্তি বিভাগে কবি আল আজাদ, লোকসংস্কৃতি বিভাগে গোলাম এরশাদুর রহমান, নাট্যকলায় আহাম্মদ সিদ্দিকী, যাত্রাশিল্প বিভাগে নিখিল সরকার ও কণ্ঠসংগীতে দুলাল পত্রনবিশ। নেত্রকোনা প্রতিনিধি|