পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় গতকাল বুধবার রাজধানীতে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজধানীর দুটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে।দুই শিশুর মৃত্যু: গতকাল দুপুর আড়াইটার দিকে কামরাঙ্গীরচরের খোলামুড়া ঘাটে চার-পাঁচটি শিশু গোসল করতে নামে। এ সময় রাকিব (৬) ও স্ব্বপন (৪) পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এরপরই কাউকে কিছু না জানিয়ে স্বজনেরা লাশ নিয়ে চলে যান। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানাও কিছু জানে না বলে জানিয়েছে।ঠেলাগাড়িচালকের মৃত্যু: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কাজীপাড়ার জিল্লু অ্যান্ড কোম্পানির দোকান থেকে এক টন রড নিয়ে ক্যান্টনমেন্টের মাটিকাটায় যাচ্ছিলেন ঠেলাগাড়িচালক মরম আলী (৫৫)। সঙ্গে ছিলেন আরও তিনজন। মরম আলী সামনে থেকে টানছিলেন ও নিয়ন্ত্রণ রাখছিলেন আর তিনজন পেছন থেকে ঠেলছিলেন। ঠেলাগাড়িটা কালশি নতুন রাস্তার ঢাল থেকে নামার সময় তিন সহযোগী পেছনে টেনে ধরার চেষ্টা করেও গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়, আর চালক মরম আলী ঠেলাগাড়ির সামনের বাঁশে আঘাত খেয়ে ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে রাত সোয়া আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মরম আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। ঢাকায় তিনি পূর্ব কাজীপাড়ায় থাকতেন।আগুনে পুড়ে গৃহকর্মীর মৃত্যু: গতকাল সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৭৩ নম্বর বাসার পাঁচতলায় সি-ফ্ল্যাটের সারভেন্ট কোয়ার্টারের বাথরুম থেকে গৃহকর্মী রেহানার পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তরা থানার উপপরিদর্শক আবদুল কাইয়ুম জানান, রেহানা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। এ সময় ভেতর থেকে বাথরুম বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের বাবার নাম আবদুল বারেক, তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। গিটারবাদকের ঝুলন্ত লাশ: গতকাল সকালে পশ্চিম রাজারবাগ খালপাড় থেকে ইসাহাক হায়দার খানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সবুজবাগ থানার উপপরিদর্শক বিকাশ কুমার জানান, দুপুরে তাঁর কক্ষের দরজা ভেঙে ইসাহাকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গিটারবাদক ইসাহাক পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।কয়েদির মৃত্যু: মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে গত মঙ্গলবার রাতে নুরুন্নাহার বেগম (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত ২০ মে তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্বামীর নাম নুরুল আমিন। বাড়ি কক্সবাজারের রামুতে।এদিকে রাজধানীর হূদেরাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই মো. সুমন (২৮) নামে আরেক হাজতির মৃত্যু হয়েছে। তিনি শ্যামপুর থানার একটি মামলার আসামি ছিলেন। গত ২৭ মে অসুস্থ অবস্থায় তাঁকে হূদেরাগ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাবার নাম আবদুর রশীদ। বাড়ি বরগুনার বেতাগীতে।