পাঁচজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরতলির কর্নেলহাট এলাকার একটি বাড়িতে ডাকাতির মামলায় পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার চতুর্থ্রঅতিরিক্ত্রমহানগর দায়রা জজ ইনামুল হক ভূঁইয়া পাঁচ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।