পাঁচজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিনজন জুয়াড়িকে অর্থদণ্ড, উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক মাস ও এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাকিম শাহেদ পারভেজ এ আদেশ দেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে বলদমারা গ্রামের ছানোয়ার হোসেন (৪০), বড় ধাপের রতন ফকির (৪৫) ও তোজাম সাখিদারকে (৪৬) জুয়া খেলার দায়ে ধাপহাট থেকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে ছাতনি গ্রামের মঞ্জুরুল আলমকে (২২) গ্রামের লোকজন আটক করে পুলিশে দেয়। গতকাল শনিবার মাদক সেবনের দায়ে ধাপসুখানগাড়ীর আইনুল মণ্ডলকে (১৯) পুলিশ গ্রেপ্তার করে।