পাঁচজনের নিয়োগের ওপর স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা জজশিপে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত পাঁচজনের নিয়োগ আদেশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ওই স্থগিতাদেশ দেন।
বিধি অনুযায়ী যথাযথ কোটা সংরক্ষণের বিধি অনুসরণ না করার অভিযোগে করা রিটের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এ স্থগিতাদেশ দেওয়া হয়। ওই নিয়োগপ্রক্রিয়ায় সংক্ষুব্ধ চারজন নিয়োগ প্রার্থী এ রিট আবেদন করেন। জেলা জজের কার্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, যথাযথ বিধি অনুসরণ করে যোগ্য প্রার্থীদেরই নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত উচ্চ আদালতের স্থগিতাদেশ তাদের কার্যালয়ে এসে পৌঁছায়নি।