প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনে ককটেল হামলার ঘটনায় করা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ গতকাল রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত অন্য চারজন হলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় সদস্য আকিল মাহমুদ, মহানগর উত্তরের জ্যেষ্ঠ সহসভাপতি শরিফ উদ্দিন ও মিরপুর থানার সহসভাপতি ফিরোজ মিয়া। মাহবুবুল ও আকিল ছাড়া অপর তিনজন পলাতক।
গত ৯ জুন দুপুরে তথ্যমন্ত্রীর বাসভবনে ককটেল হামলা হয়।