পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ধাপের কথিত বিপণনপ্রতিষ্ঠান (এমএলএম) ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এক গ্রাহক আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার মামলা করার পর চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত মুখ্য হাকিম মো. আবদুর রহমান এই আদেশ দেন। যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন, মহাব্যবস্থাপক মো. জামশেদুর রহমান এবং দুই প্রতিনিধি মো. কামাল পাশা ও হালিমা বেগম। বিবাদীদের বিরুদ্ধে মামলাটি করেন জনৈক আবদুল করিম।