প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারিভাবে বরাদ্দ দেওয়া ৪৯ মেট্রিক টন গম আত্মসাৎ করার অভিযোগে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে।
দুদকের সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা করেন। মামলার আসামিরা হলেন উপজেলার আরএনসি উচ্চবিদ্যালয়ে শিক্ষক খলিলুর রহমান (৪২), ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক (৩৬) এবং প্রকল্পের সভাপতি মঞ্জুরুল ইসলাম (৫০), গোলাম মোস্তফা (৫২) ও মোয়াজ্জেম হোসেন (৫৪)।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম বলেন, ৪৯ মেট্রিক টন গম প্রকল্পের সভাপতিরা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।