পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সাখাওয়াত হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে জোরারগঞ্জ থানার পুলিশ।
গতকাল শুক্রবার থানায় মামলা করেন জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আরেফুল ইসলাম। অপরদিকে পাহাড় কাটার কাজে ব্যবহূত জব্দকৃত এক্সকাবেটরের চালক আবদুল মজিদ এবং ড্রাম ট্রাকের চালক আবদুর রাকিব ও হেলপার আজমত আলীকে আটক করে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম জানান, প্রজেক্ট ডিরেক্টরকে (পিডি) বিষয়টি জানানো হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।