প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালিয়াতির মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান বুকিং সহকারীসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক। গতকাল মঙ্গলবার কমিশনের বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। অনুসন্ধান কর্মকর্তা শিগগিরই মামলাটি করবেন বলে জানান তিনি। যাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাঁরা হলেন জয়দেবপুর রেলস্টেশনের সাবেক প্রধান বুকিং সহকারী আবদুস সালাম, জুনিয়র টিটিই ও সাবেক বুকিং সহকারী আবুল কাসেম, সাবেক বুকিং সহকারী আনোয়ার হোসেন, জয়দেবপুর রেলস্টেশনের ডিএসএল কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস লিমিটেডের সাবেক প্রোগ্রামার মামুনুর রহমান চৌধুরী ও সাবেক ফিল্ড ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। নিজস্ব প্রতিবেদক