পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার কৃষক লুৎফর রহমান (৫০) হত্যা মামলায় পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহাবুবুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ডোমারের খুশিপাড়া গ্রামের সামসুদ্দিন (৬০), ফজলার রহমান (৩৫), আশরাফ আলী (৫০), বিশারু মামুদ (৪০) ও রফিকুল ইসলাম (৫০)।

মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জামিল আহমেদ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা দেন।