পাঁচজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে রাঙামাটির বরকলে বিজিবি ক্যাম্পে প্রবেশ ও নাশকতামূলক কাজে জড়িত সন্দেহে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ১৬ জনকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মোহসেনের আদালতে হাজির করা হয়।
পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন জানানো হয়। আসামিদের মধ্যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পরিচয় দেওয়া বিভাস দেওয়ানের দুই দিন এবং রিটেন চাকমা, স্মৃতি বিকাশ চাকমা, জ্ঞানো আলো চাকমা, রিগেন চাকমার এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর ১১ জনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ২৯ মার্চ পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। ১৬ জনের বিরুদ্ধে বরকল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার বরকল থেকে তিনজন বৌদ্ধভিক্ষুসহ ১২ জনকে আটক করে বিজিবি। পরে শুক্রবার তাঁদের বরকল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভাস দেওয়ান নিজেকে সেনা কর্মকর্তা হিসেবে বিজিবির কাছে পরিচয় দেন। পরে বিজিবি যাচাই করে জানতে পারে তিনি ভুয়া সেনা কমকর্তা।