প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও এ কে এম সরোয়ার জাহান গত শুক্রবার রাতে এই সাজা দেন। গতকাল শনিবার তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার খন্দকারটোলা গ্রামের মোতালেব হোসেন (২২), মো. গনি (২৬), জামাল মণ্ডল (৪০), সজীব ইসলাম (১৮) ও জিয়ারুল শেখ (২২)। শেরপুর (বগুড়া) প্রতিনিধি