পাঁচজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের বন্দর থানা ইসহাকের ডিপো এলাকায় গাজা বিক্রি ও সেবনের দায়ে মো. শাহজাহান গাজীকে দুই মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া একই অভিযোগে বন্দরের ২ নম্বর মাইলের মাথা এলাকায় সেলিমকে দুই মাস ও পারভেজকে এক মাসের সাজা দেওয়া হয়।