প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক্-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া ও নকলে সহায়তা করার দায়ে নেত্রকোনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৩৫), মনি জান্নাত (২৯), পল্লব খান ঠাকুর (২৮), সজীব রায় (২৯) ও জহিরুল ইসলাম(২৭)। জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, পাবলিক পরীক্ষাগুলোর অপরাধ আইনে পাঁচজনকে দণ্ড দেওয়া হয়।