পাঁচজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর দোকান কর্মচারী আবদুল্লাহ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে মোহাম্মদ ইউনুচ ওরফে বাচা (২০), মোহাম্মদ ইদ্রিচ ওরফে শেখ মিয়া (২৮), কামাল (২৫), ইসমাইল (১৮) ও মোহাম্মদ ওসমান (৩৩) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া বলেন, জবানবন্দিতে আসামিরা বলেছেন, বোয়ালখালীর কদুরখীল এলাকার জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে সাউন্ড সিস্টেম লুট করার জন্য তারা পাঁচজন গোপন বৈঠক করে। বৈঠকের পরিকল্পনা অনুযায়ী পটিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে গত ৯ সেপ্টেম্বর রাতে তারা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের সাউন্ড সিস্টেম ভাড়া করে। রাতে তারা টেম্পো করে পটিয়ায় এসে হাত-পা বেঁধে আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার পর সাউন্ড সিস্টেম নিয়ে পালিয়ে যায়।