পাঁচটি ককটেলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরতলির চৌড়হাস এলাকা থেকে গত বুধবার রাতে আবদুল আজিজ ওরফে আব্বাস ওরফে লাদেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার আলামপুর ইউনিয়নে তাঁর নিজ গ্রাম কাথুলী থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, কাথুলী গ্রামের বাসিন্দা লাদেন চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য।