পাঁচটি করপোরেট হাউসের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সমঝোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিমার্ট, লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ ও হোসাফ গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান, উপাচার্য মতিউর রহমান এবং করপোরেট হাউসগুলোর প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের ‘কো-অপারেটিভ এডুকেশনাল প্রোগ্রাম’-এর অধীনে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই করপোরেট হাউসগুলোতে খণ্ডকালীন চাকরির সুযোগ এবং পূর্ণ বেতনে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি