পাঁচটি করাতকল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ করাতকল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আদালত অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল বেলা ১০টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালায়। এ সময় অনুমতিপত্র না থাকায় উপজেলার পীরের বাজার এলাকার তজমুল ও লুৎফুন নাহার, মানগাঁওয়ের তজমুল আলী এবং ছকাপন বাজারের চেরাগ আলী ও কিয়াতলার সোনাহর আলীর করাতকল সিলগালা করা হয়।