পাঁচটি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুটি পাঁচুরিয়া গ্রামে গত শনিবার দিবাগত রাতে এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। ওই কৃষকের নাম আবদুর রাজ্জাক হাওলাদার। প্রতিবেশী জাকির হোসেন জানান, নামাজ ও খাওয়াদাওয়া শেষে রাত ১১টার দিকে রাজ্জাকদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে সেহ্রি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখতে পান, গরুর ঘরে গরু নেই। ১০-১২ দিন আগে পাশের ভান্ডারিয়া গ্রামের লতিফ শেখের একটি গরু ও মিন্টু শেখের ছাগল চুরি হয়।